স্ট্রিম ডেস্ক

বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কাটি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু হয়।
সাদিও কামারা ২০২০ ও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে মালির ক্ষমতায় আসা জান্তা সরকারের প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সামরিক নেতৃত্বের জন্য তাঁকে দেশটির সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচনা করা হতো। আল-জাজিরার প্রতিনিধি নিকোলাস হাক বলেন, ‘কামারার মৃত্যু মালির সশস্ত্র বাহিনীর জন্য বড় ধাক্কা।’
শুধু কাটি গ্যারিসন নয় দেশটির রাজধানী বামাকোসহ দেশের বিভিন্ন সরকারি সামরিক ঘাঁটি ও স্থাপনায় সমন্বিত হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। শনিবার ভোরে শুরু হওয়া এই লড়াই এখন অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বামাকো, উত্তরাঞ্চলীয় শহর গাও ও কিদাল এবং মধ্যাঞ্চলীয় শহর সেভারেতে বিদ্রোহীরা একযোগে হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোর ৬টার দিকে বামাকোর বাইরে দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাটির কাছে দুটি বিকট বিস্ফোরণ ও একটানা গুলির শব্দ শোনা যায়। এই ঘাঁটিটিতেই মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সামরিক শাসক জেনারেল আসিমি গোইতা বাস করেন। প্রেসিডেন্ট গোইতা অক্ষত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁকে গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখান থেকেই তিনি সামরিক কমান্ড দিচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় গভর্নররা রাতে কারফিউ জারি করেছেন। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী ‘জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম) কাটি, বামাকো বিমানবন্দরসহ মোপতি, সেভারে ও গাও এলাকায় হামলার দায় স্বীকার করেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা এবং বিবিসি

.png)

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২০ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৭ ঘণ্টা আগে