স্ট্রিম ডেস্ক

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে ঘোষণা করা হবে। ১৩ মে, মঙ্গলবার মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ আদেশ দেন৷ মাত্র ২১ দিনে এ মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। খবর বাসসের।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্কের শুনানি শুরু হয়। এতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের পাশাপাশি চার আসামিকেও হাজির করা হয়।
আদালত সূত্র বলছে, গত ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার পর থেকে টানা শুনানি হয়েছে। যার ফলে বিচারকাজ দ্রুত এগিয়েছে। ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয় এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
এ মামলায় মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্যও এখানে শোনা হয়।
জনগুরুত্বপূর্ণ বিবেচনায় অ্যাটর্নি জেনারেল পদমর্যাদাসম্পন্ন আইনজীবী এহসানুল হক সমাজীকে এ মামলায় রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল প্রমাণ ও সাক্ষ্য বিবেচনায় তাঁদের অপরাধ প্রমাণিত হয়েছে। আমরা আশা করছি সর্বোচ্চ শাস্তি হবে। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
বলা দরকার, ৬ মার্চ মাগুরায় শিশুটি তাঁর বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ১৩ মার্চ শিশুটি মারা যায়।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে