স্ট্রিম প্রতিবেদক

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার খবর জানান।
এছাড়া সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকেও একই তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যে সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮ মে (১০ জিলহজ) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে গতকাল রোববার সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য জানায়। দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানায়, ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু। সেই অনুযায়ী পবিত্র আরাফাতের দিন হবে ২৬ মে এবং পরের দিন ২৭ মে পবিত্র ঈদুল আজহা।
মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। তুরস্কেও ২৭ মে ঈদুল আজহা। এছাড়া গত ১২ মে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ২৭ মে ঈদের পূর্বাভাস দিয়েছিল।
ঈদুল আজহা বা কোরবানির ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। কোরবানির ঈদ উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই সময়ে সড়ক, রেল, ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ।
ঈদুল আজহা ও কোরবানির গুরুত্ব
ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এটি নবী হজরত ইবরাহিম (আ.) ও তাঁর ছেলে হজরত ইসমাইলের (আ.) ত্যাগের স্মৃতির সঙ্গে সম্পর্কিত। হজরত ইবরাহিম (আ.) আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে প্রিয় সন্তানকে কোরবানি করার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হন। তিনি যখন আল্লাহর নির্দেশে ছেলেকে জবাই করার পূর্ণ প্রস্তুতি নেন, তখন তাঁর অটল বিশ্বাস ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ ইসমাইলের (আ.) পরিবর্তে জান্নাত থেকে একটি পশু পাঠিয়ে দেন। এই মহান ত্যাগের মহিমা স্মরণে রেখে বিশ্বজুড়ে সামর্থ্যবান মুসলিমরা প্রতিবছর পশু কোরবানি করেন।
ইসলামি শরিয়ত মোতাবেক সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। এটি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মহান আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের এক অনন্য নিদর্শন। এই উৎসবের মাধ্যমে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণের ফলে সামাজিক ভ্রাতৃত্ব ও সহমর্মিতা সুদৃঢ় হয়।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে