স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর কালিকাপুর রেলওয়ে সেতুতে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন এক্সপ্রেস কালুখালী উপজেলার রেলসেতুটি পার হওয়ার সময় ছাদে থাকায় ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যাত্রী ও রেল সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু পার হওয়ার সময় ছাদে ছিলেন ওই যুবক। এতে সেতুর সঙ্গে ধাক্কা লেগে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ ছাদ থেকে নামায় রেলওয়ে পুলিশ। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।
পাংশা সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান বলেন, ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলওয়ে সেতুতে ধাক্কা লেগে ওই অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৬ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩১ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৯ মিনিট আগে