স্ট্রিম সংবাদদাতা

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে ওই বিস্ফোরণে ভবনটির নিরাপত্তাকর্মী ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল, বাসার দরজা ও জানালা উড়ে পাশের খালে পড়ে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণটি হতে পারে। তবে অন্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদের পাশেই তিনতলা ভবনটির বাসিন্দা আল-আমিন হাওলাদার বলেন, ভোর সাড়ে ৫টার দিকে তারা বিকট বিস্ফোরণের শব্দ পান। ভয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে নিচে নেমে দেখেন নিচতলার দরজা-জানালা উড়ে গিয়ে পাশের খালে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাসাটির সবগুলো কক্ষ।
আরেক বাসিন্দা সুমাইয়া জানান, বাসাটিতে ভবনের নিরাপত্তারক্ষী মানিক ও তার ছেলে মৃদুল ছিলেন। গুরুতর অবস্থায় দু’জনকেই শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত মানিকের হাত-পা পুড়ে গেছে আর তার ছেলে মাথায় আঘাত পেয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের দুটি দল রয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৪ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে