স্ট্রিম সংবাদদাতা

নড়াইলের কালিয়ায় এক গৃহবধূর ছবি ও তথ্য ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. ওমর ফারুক (৩০) কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা।
ওমর ফারুক ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের উপজেলা তত্ত্বাবধায়ক (চুক্তিভিত্তিক) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন ও বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ওমর ফারুক ওই গৃহবধূর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি নিয়ে একটি ভুয়া আইডি খোলেন। ওই আইডি থেকে ভুক্তভোগীর স্বজন ও পরিচিতদের ইনবক্সে বার্তা পাঠিয়ে তিনি আর্থিক সহযোগিতা চাইতেন। বিষয়টি বিশ্বাসযোগ্য করতে পরিবারের সঙ্গে তোলা বিভিন্ন ছবিও ব্যবহার করতেন তিনি।
সম্প্রতি ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা সহযোগিতা চান ওমর ফারুক। টাকা পাঠানোর জন্য তিনি স্থানীয় একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের নম্বর দেন। এতে সন্দেহ হলে ভুক্তভোগীর পরিবার কালিয়া থানায় লিখিত অভিযোগ করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ওই নারী বলেন, “বিভিন্নভাবে আমার আত্মীয়স্বজনদের ব্ল্যাকমেইল করা হয়েছে এবং ব্যক্তিগত ছবি চাওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি চরম বিব্রত ও আতঙ্কিত হয়ে পড়ি। পরে আমার স্বামী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আসামিকে শনাক্ত করে।”
ওসি ইদ্রিস আলী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং ওমর ফারুকের ব্যবহৃত মোবাইল ফোনে প্রতারণার সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে