স্ট্রিম প্রতিবেদক

পূর্ব ঘোষণা ছাড়া নিজে গাড়ি চালিয়ে ঢাকার কোরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে দুই আঞ্চলিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক নিজে গাড়ি চালিয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, গুলশানের বাসভবন থেকে হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সায়েন্স ল্যাবরেটরি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও মহাখালী এলাকা প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী।
অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব পদমর্যাদার) তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন।
প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৭ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে