স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে। দুপুর আড়াইটার দিকে এই প্রতিবেদন লেখার সময় সংঘর্ষ চলছিল।
এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম উভয় পক্ষ নিয়ে বসে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও সকালে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
এদিকে সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে প্রায় ২ ঘণ্টা আটকা পড়ে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন। তবে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
স্থানীয় লোকজন জানান, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাজারটি পার্শ্ববর্তী মিরারচর ও আকবরনগর গ্রামের নামানুসারে মিরারচর-আকবরনগর বাজার নামে পরিচিত। তবে বাজারটি একটি গ্রামের নাম অনুযায়ী করার জন্য দুই গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
এরই জেরে সোমবার সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় মাসুদ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিকাপ্রসাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সরকার বলেন, গতকাল বিকেলে স্থানীয় এমপি ও প্রতিমন্ত্রী শরিফুল আলম তাঁর বাড়িতে দুই পক্ষকে নিয়ে বসেছিলেন। বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষের ১০ জন করে নাম নিয়ে গেছেন। আগামীতে এই ২০ জনকে নিয়ে বসে বিষয়টি স্থায়ী সমাধান করে দেবেন বলেছেন। কিন্তু রাত পোহাতেই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েছে। প্রশাসনের লোকজন চেষ্টা করেও থামাতে পারছে না। হতাহত হচ্ছে।
ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব একসঙ্গে কাজ করছে।

.png)

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে