স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তাকারী সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, সঞ্জয় চিসিমের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদিকে গুলির ঘটনার পরপরই গত ১৪ ডিসেম্বর শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
পরে হাদির মৃত্যু হলে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত করা হয়। থানা পুলিশের হাত ঘুরে মামলাটির তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
তদন্ত শেষে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে ডিবি। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করা হয়।
গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পীর নির্দেশে হাদিকে গুলি করে হত্যা করা হয়।
তবে ডিবি পুলিশের দেওয়া এই অভিযোগপত্রে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। এই অভিযোগপত্রের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি (অনাস্থা) আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল।
অভিযোগপত্রে উল্লেখিত ১৭ আসামির মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে এবং ৫ জন পলাতক রয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন প্রধান অভিযুক্ত (পলাতক) ফয়সাল করিমের বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা, সহযোগী মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ভারতে পালাতে সহায়তার অভিযোগে অভিযুক্ত সিবিওন দিও, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু, আব্দুল হান্নান এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল।
অন্যদিকে পলাতক ৫ আসামি হলেন মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, মোটরসাইকেলচালক মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এবং ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল ও মুক্তি মাহমুদ।

.png)

চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন, যার মধ্যে ১৫ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন বিএনপির সংসদীয় আসন পুনবির্ন্যাস কমিটির সাবেক সদস্য সামসুল আলম। গত ২৩ জুলাই তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার।
৬ ঘণ্টা আগে
‘৮ বছর ধরে শুধু অপেক্ষা করেছি, কবে বিচার হবে।’—২০১৮ সালের মে মাসে র্যাবের কথিত ক্রসফায়ারে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় এভাবেই ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন তার স্ত্রী আয়েশা বেগম।
৬ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে নেমে এসেছিলেন দেশের শিল্পী সমাজ। ২০২৪ সালের ২ আগস্ট, বৃষ্টিভেজা শুক্রবারে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে জড়ো হয়েছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, সংগীতশিল্পী, আলকচিত্রী, কবিসহ সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা।
৬ ঘণ্টা আগে