স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীতে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মাইনটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) পুঁতে রেখেছিল।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, হানিফ নাফ নদীতে একটি মাছের প্রকল্পে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে নদীর তীরে মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, “নাফ নদীতে মাছের প্রকল্পে কাজ করার সময় এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে জানান, নাফ নদী ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাঁরা দ্রুত ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসাধারণকে সতর্ক করার দাবি জানিয়েছেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে