স্ট্রিম সংবাদদাতা

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ থাকবে। জেলেদের সচেতন করার জন্য ইতিমধ্যে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সব ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
এর পাশাপাশি নদী এলাকায় যেসব বরফকল রয়েছে সেগুলোও বন্ধ থাকবে। জেলেরা আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৪৬ হাজার ৪৯ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে ২৯ হাজার ৬০ জেলে পরিবারের জন্য ৪ হাজার ৬৪৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি থেকে চার মাস ৪০ কেজি হারে কার্ডধারী জেলে পরিবার সরকারি এই খাদ্য সহায়তা পাবে।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। শুধু লক্ষ্মীপুর নয়, সারা বিশ্বে এখানকার ইলিশসহ অন্যান্য মাছ সরবরাহ হয়। আগামী দুই মাস নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাস্কফোর্স কমিটি গঠনসহ পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও আনসার ও মৎস্যজীবী প্রতিনিধির সমন্বয়ে এ নির্দেশ বাস্তবায়ন হলে সুফল জেলেরাই ভোগ করবেন। দুই মাস জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে কমলনগর উপজেলাসহ চারটি উপজেলায় ৪০ কেজি হারে চাল বিতরণ কার্যক্রম চলছে।’
এদিকে জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দুই মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের সমন্বয় কমিটি কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি ভিজিএফের চাল নিয়ে কোনো অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৬ মিনিট আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
১১ মিনিট আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১২ মিনিট আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২৪ মিনিট আগে