স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে এই মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) জমা দেবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ।
এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয় বলে সাংবাদিকদের জানান হাজতখানার ইনচার্জ এসআই রিপন মোল্লা।
চার্জশিট দাখিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ চার্জশিট জমা দেবে। এরপর মামলাটি নিষ্পত্তির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) স্থানান্তর করা হবে।
মামলা পরিচালনার জন্য শনিবার সরকার আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) নিয়োগ দিয়েছে।
এছাড়া অপরাধের গুরুত্ব বিবেচনা করে গত ২২ মে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় আসামিদের পক্ষে কোনো আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২০ মে এই ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। ওইদিন দুপুরে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তখন সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এবং তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পরে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দি রেকর্ডের পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

.png)

চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
২০ মিনিট আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৪০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলের নিরাপত্তার মান উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. এ বি এ এম ওবায়দুল ইসলামের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে নারী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই দাবিগুলো তুলে ধরে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারটি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিই গ্যাস সংকটে প্রায় বন্ধের উপক্রম। একটি স্টেশন চালু আছে সীমিত পরিসরে। সেখানে পর্যাপ্ত গ্যাস না থাকায় একটি গাড়িতে ৫০ টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না বলছেন চালকেরা। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।
১ ঘণ্টা আগে