স্ট্রিম সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাসমিয়া যশোর জেলার সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে ডিগ্রিরচর ‘মিনি কক্সবাজার’ এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে তাসমিয়া নিখোঁজ হয়।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, তাসমিয়া ঈদে তার চাচি রেশমার বাবার বাড়ি লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে নদীর চরে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে লোহাগড়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে নৌ-পুলিশ তাসমিয়ার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে এসআই এনায়েত জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে