স্ট্রিম প্রতিবেদক

দেশের ভেতর ও বাইরে থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদেরকে ডাক বিভাগের মাধ্যমেই ব্যালট ফেরত পাঠাতে হবে। সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের বাইরে অন্য কোনো মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠালে সেই ভোট বাতিল হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ভোটারদের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত ডাক বিভাগ ছাড়া অন্য কোনো মাধ্যম ব্যবহার করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করবেন না।
বিজ্ঞপ্তিতে ভোটারদের উদ্দেশে বলা হয়, ‘সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে আপনার পোস্টাল ব্যালট প্রেরণ করুন। মনে রাখবেন, সকল পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসার কর্তৃক গ্রহণযোগ্য হবে না।’
পোস্টাল ভোটের স্বচ্ছতা, নিরাপত্তা ও ট্র্যাকিং নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
দেশে এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি, ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে অবস্থানরত তিন ক্যাটাগরির ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে