স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (২৮ ফেব্রুয়ারি)। গত এক বছর এনসিপির জন্য ছিল নাটকীয়তা, দলত্যাগ, সমালোচনা এবং নির্বাচনী সাফল্যের সংমিশ্রণ। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দলটির এক বছর পূর্তিতে এখন প্রশ্ন—তারা কি পেরেছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে, নাকি পুরোনো রাজনীতির আবর্তেই ঘুরপাক খাচ্ছে।
অভ্যুত্থান থেকে রাজনৈতিক মঞ্চ
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা শাসনের পতনের পর ওই বছর ৮ সেপ্টেম্বর ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠিত হয়। এই কমিটির নেতারাই পরে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠন করেন রাজনৈতিক দল এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সে সময় বলেছিলেন, ‘বিদ্যমান রাজনৈতিক দলগুলো যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের সংস্কার করতে পারত, তবে এনসিপির প্রয়োজন হতো না। সাত মাস অপেক্ষা করার পর যখন দেখলাম, তারা পুরোনো দলাদলিতেই ব্যস্ত, তখনই আমরা দল গঠনের সিদ্ধান্ত নিই।’
নির্বাচনী সাফল্য ও ‘জামায়াত’ বিতর্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি চমক দেখায়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে শরিক হয়ে তারা ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ৬টি আসনে জেতে। দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদের মতো আলোচিত মুখ এখন সংসদের সদস্য। নাহিদ ইসলাম পেয়েছেন প্রধান বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব।
তবে জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে দলটির ভেতর ও বাইরে বিতর্কের সৃষ্টি হয়। এর প্রতিবাদে দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, তাজনূভা জাবীন, আজাদ খান ভাসানী, আরিফ সোহেলসহ অনেকেই জোটের বিরোধিতায় দল ছাড়েন। পদত্যাগের পর তাজনূভা জাবীন আক্ষেপ করে লিখেছিলেন, ‘এই জোট হজম করে মরতেও পারব না আমি।’
ভাঙন ও আদর্শিক সংঘাত
এক বছরের মাথায় এনসিপি কয়েক দফা ভাঙনের মুখে পড়েছে। শুরুতে ছাত্র শিবিরের সাবেক নেতারা দল থেকে সরে যান। পরে বামপন্থীদের একটি অংশও বেরিয়ে যায়। সবশেষ জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট হওয়ায় দল থেকে এক ডজনের ওপর নেতা পদত্যাগ করেন। এসময় কেউ কেউ আবার স্বতন্ত্র নির্বাচনের ঘোষণাও দেন।
গত এক বছরের মধ্যে বিভিন্ন সময়ে নেতাদের পদত্যাগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, ‘পুরো এস্টাবলিশমেন্ট আমাদের বিরুদ্ধে কাজ করেছে। মিডিয়া ও সুশীল সমাজ আমাদের চাপে রাখতে চেয়েছে। আমাদের ৬টি আসন পাওয়া প্রপাগান্ডাকারীদের জন্য বড় জবাব। জনগণ আমাদের প্রত্যাখ্যান করেনি।’
বিশ্লেষকদের চোখে এনসিপি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক কে এম মহিউদ্দিন মনে করেন, এনসিপি সম্পর্কে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তিনি বলেন, ‘তরুণদের এই দলটির অভিজ্ঞতার অভাব থাকলেও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে।’
আরেক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শামসুল আলম মনে করেন, এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াতের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব শক্তিতে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘জনগণ চায় এনসিপি তার স্বাতন্ত্র্য বজায় রাখুক।’
আগামীর পথচলা
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের মতে, এনসিপি কখনোই ‘কিংস পার্টি’ ছিল না। তিনি বলেন, ‘আমরা স্ট্রাগল করেই বড় হয়েছি। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের বিকল্প হিসেবে এনসিপি নিজেদের তৈরি করছে। ৩০০ আসনে অবস্থান না থাকায় হয়তো আমরা বড় বিজয় পাইনি, কিন্তু আগামীতে এনসিপিই হবে দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি।’
এনসিপি এখন সংসদে ও রাজপথে ‘সংস্কার’ বাস্তবায়নে সোচ্চার হতে চায়। জামায়াতের সাথে জোটবদ্ধতা আপাতত বহাল থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভূমিকা কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষা করাই এখন এনসিপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩ ঘণ্টা আগে
কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগকে ‘গণবিরোধী’ ও ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
৫ ঘণ্টা আগে
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ১৮ ফেব্রুয়ারি ঘোষণা দেন, অন্তর্বর্তী সরকারের সময় যে ‘মব সংস্কৃতি’ গড়ে উঠেছিল, তার অবসান হয়েছে। কিন্তু ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার পর থেকেই সরকারি কর্মস্থলে অন্তত তিনটি ঘটনায় ‘মব’ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বোঝা যাচ্ছে, বিএনপি সরকারের সামনেও মব
৬ ঘণ্টা আগে
‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনাপ্রবাহ ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৬ ঘণ্টা আগে