রাজশাহীতে ট্রেন ধাক্কায় প্রাণ গেল নারীর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২: ৩১
ট্রেনে কাটা পড়ে মৃত্যু। প্রতীকী ছবি

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

হাসিনা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনি অসুস্থতা হওয়ায় ১৫ দিন আগে তিনি রাজশাহী আসেন। সকালে সাতক্ষীরা যাওয়ার জন্য বের হয়েছিলেন। তবে গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত