নাটোরে পাত ভাঙার পর রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, দুপুর পর্যন্ত ভোগান্তিদেশের উত্তরাঞ্চলে দুই দুর্ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় শনাক্ত ভাঙা রেললাইন মেরামতে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চলাচল শুরু হলেও রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হলে ফের ট্রেন যোগাযোগ বন্ধ হয়।০১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে কৃষকের মাথাপিছু টিএসপি সার বরাদ্দ আড়াই কেজি: বিএফএরাজশাহীতে ৪ লক্ষাধিক কৃষকের জন্য বরাদ্দ টিএসপি সার মাথা প্রতি মাত্র আড়াই কেজি করে পড়ছে। চাহিদার তুলনায় সারের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে বিএফএ রাজশাহী জেলা ইউনিট। রোববার নগরের রেলগেট এলাকায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরে সার ডিলারদের এই সংগঠন।৩০ আগস্ট ২০২৬
হিমাগার ভাড়া কমানোর দাবিতে তিন জেলায় সড়ক অবরোধ, অনড় মালিকেরাহিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভসহ সড়ক অবরোধ করেছেন চাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রংপুর নগরী, রাজশাহীর পবা ও বগুড়া শহরে এই কর্মসূচি পালিত হয়। এতে সড়কে যানজট পড়েন চালক ও যাত্রীরা। হিমাগারে আলু কেজি প্রতি ৫ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণের দাবি আন্দোলনকারীদের।২৭ আগস্ট ২০২৬
রাবিতে চেয়ারে বসা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ৪ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) টিএসসিসি ভবনে নবীন বরণের একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।২৭ আগস্ট ২০২৬
রাজশাহীতে আলু সংরক্ষণ ভাড়া নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও হিমাগার মালিকেরাহিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। জাতীয় স্বার্থে সর্বোচ্চ ৫ টাকা ২০ পয়সা পর্যন্ত ভাড়া মেনে নিলেও এর বেশি ভাড়া তারা মানবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে হিমাগার মালিকেরা প্রতি কেজি আলুর জন্য কমপক্ষে ৭ টাকা ভাড়া দাবি করছেন।২৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে সারের জন্য হাহাকার, মিলছে না বেশি দামেওরাজশাহীতে সার পেতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। এক ডিলার থেকে অন্য ডিলারের দোকান ঘুরেও মিলছে না চাহিদামতো সার। পাওয়া গেলেও সরকারি দামের চেয়ে বস্তায় বেশি নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।২০ আগস্ট ২০২৬
রাজশাহীতে দুই মাসে দ্বিগুণ এডিস লার্ভা, বাড়ছে ডেঙ্গু রোগীরাজশাহীতে দুই মাসের ব্যবধানে এডিস মশার প্রজনন বেড়েছে দ্বিগুণ। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। এতে নগরজুড়ে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক কীটতাত্ত্বিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।১৯ আগস্ট ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ, অধিকাংশই ইংরেজি ও গণিতরাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি ও গণিত বিষয়ে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন।১৯ আগস্ট ২০২৬
তিন জেলার ডিসি, রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহারনাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নাটোরের আসমা শাহীন, গাইবান্ধার ১৯ আগস্ট ২০২৬
চীনের বাজার ধরতে রাজশাহীর রেশম শিল্পের আধুনিকায়ন করা হবে: প্রতিমন্ত্রীচীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। তিনি বলেন, চীনে বাজারে বাংলাদেশি রেশমের অবস্থান তৈরি করতে আধুনিক প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও উন্নত বিপণন কৌশল নিতে হবে। আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পের গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।১৮ আগস্ট ২০২৬
রাজশাহীতে শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কলেজশিক্ষক বরখাস্তমৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীতে এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ আগস্ট) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় তারা। শিক্ষক সোহেলী আক্তার জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক।১৭ আগস্ট ২০২৬