স্ট্রিম সংবাদদাতা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
শুক্রবার সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বসতঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় অন্তত শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘ প্রায় দুই দশক ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
বোম ডিস্পোজাল ইউনিটের পরিদর্শক শঙ্কর কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজ শুরু করে। বিস্ফোরণ হওয়া বাড়ি থেকে বোমা তৈরির জরদার কৌটা, তারকাটা, স্কচটেপসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে অন্তত ১০০ ককটেল বানানো সম্ভব। উদ্ধার হওয়া সব মালামাল আলামত হিসেবে জাজিরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
২৬ মিনিট আগে
ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি বিতর্কিত স্লোগান ও প্ল্যাকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে