স্ট্রিম সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নবনির্বাচিত শীর্ষ তিন নেতার কারোরই বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই গত শনিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম নতুন এই নেতৃত্বের নাম ঘোষণা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম রাফি। এছাড়া জাকারিয়া হোসাইন সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম।
নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে অভিযোগ উঠেছে যে তিনজনেরই বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই।
ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের বিষয়ে বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান বলেন, “তাদের তিনজনের মধ্যে দুজনের ছাত্রত্ব রয়েছে। নতুন সভাপতি ও সেক্রেটারি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর লাইব্রেরি সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তবে সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নন। তিনি এমফিলে ভর্তিচ্ছু শিক্ষার্থী। সার্কুলার হলে ভর্তি হয়ে তিনিও আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবেন।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সভাপতি ইউসুফ আলী আগের কমিটিতে সেক্রেটারি ছিলেন। রাশেদুল ইসলাম রাফি ছিলেন অফিস সম্পাদক। নতুন এই নেতৃত্ব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে।

.png)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে