স্ট্রিম প্রতিবেদক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের বোঝানোর চেষ্টা করার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানান। ফিলিস্তিনে ইসরায়েলের ভূমি দখল প্রশ্নে ওআইসির নির্বাহী কমিটির বিশেষ সভা থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা একটা দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতো করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে, এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়।’
সৌদি আরবের জেদ্দায় ওই সভার ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক হয়েছে খলিলুর রহমানের। তবে চলমান সংঘাত নিয়ে সেখানে আলোচনার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে মন্ত্রী বলেন, ‘ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের অবস্থান দ্ব্যর্থহীন। আমরা সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। আমরা চাই, ১৯৬৭ সালের আগের যে মডেল ছিল, সেই মডেল অনুসারে ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকার—একটি স্বাধীন রাষ্ট্র—সেটা নিয়ে বাংলাদেশের জন্মলগ্নকাল থেকে যে অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। কোনো অবস্থায় এই অবস্থান পরিবর্তন হবে না।’
তিনি বলেন, ‘কেবল পাকিস্তান নয়, আমরা আরও পাঁচটি দেশের সঙ্গে আলোচনা করেছি—কীভাবে এই দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’
জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হন। বর্তমানে ৮০তম সাধারণ অধিবেশনের সভাপতি হচ্ছে জার্মানি। তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আগামী বছর এটির দাবিদার হচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এতে প্রথম প্রার্থিতা ঘোষণা করে সাইপ্রাস। কিন্তু সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের একজন পূর্ণ সদস্য। তারা জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর ইউরোপের সদস্য। যে কারণে বন্ধুরাষ্ট্রগুলো বলেছিল, এশিয়ার স্বার্থরক্ষায় আপনাদের প্রার্থিতা দিতে হবে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৭ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২২ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে