স্ট্রিম প্রতিবেদক

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার স্বর্ণ ব্যবসায়ী শ্যাম ঘোষের নামে থাকা প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে, শ্যাম ঘোষ স্বর্ণ ব্যবসায়ী হলেও কর্মজীবনের শুরুতে সূত্রাপুরে বাবার হোটেলে কাজ করতেন। পরে বিভিন্ন স্বর্ণের দোকানে চাকরি করার সময় বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে স্বর্ণ ক্রয়-বিক্রয় করেন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধলব্ধ আয়ের উৎস গোপন করেন। এ অভিযোগে তার বিরুদ্ধে ২০২২ সালের ৯ জানুয়ারি ঢাকার কোতয়ালি থানায় মামলা হয়।
তদন্তে জানা যায়, স্বর্ণ চোরাচালান থেকে অর্জিত অর্থে শ্যাম ঘোষ রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, দোকান ও রেস্টুরেন্ট কিনেছেন। এর মধ্যে রয়েছে যমুনা ফিউচার পার্কের ষষ্ঠ তলার সি ব্লকে তিনটি দোকান, একই ভবনে ‘ইন্ডিয়ান ডোমেস্টিক স্পাই’ রেস্টুরেন্ট, কোতয়ালী থানার ওয়াইজঘাটে বাবুলী স্টার সিটি ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট এবং স্বামীবাগের স্বর্ণচাপা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট। এছাড়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ‘নন্দন জুয়েলার্স’ নামে দোকানও তাঁর যৌথ মালিকানাধীন।
তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র মহানগর বিশেষ জজ আদালত উল্লিখিত সম্পত্তি ক্রোকের আদেশ দেন। এসব সম্পত্তি রক্ষণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে