স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠান থেকে দাদির রক্তাক্ত মরদেহ এবং পাশের শস্যক্ষেত থেকে তাঁর নাতনির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই কিশোরীকে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগদ রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভবানিপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তাঁর নাতনি জামিলা আক্তার (১৫)। জামিলা স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বের হন। তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা আবারও নিজ নিজ ঘরে ফিরে যান। সকালে ওই বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
কিশোরীর মামাত ভাই সবুজ মোল্লাসহ পরিবারের অন্যরা জানান, কিছুদিন আগে ওই কিশোরীর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে তাঁর দাদি ও সে থাকতো। সম্প্রতি বাবা তার বোনের বাসায় ঢাকায় গিয়েছিল। সেকারণে বাড়িতে শুধু দাদি ও নাতনিই ছিল। সকালে দাদির মরদেহ উদ্ধারের সময় নাতনিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্থানীরা। এক পর্যায়ে পাশের একটি সরিষা খেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের স্বজন ও এলাকাবাসীর ধারণা, ভুক্তভোগী কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কী কারণে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মমিনুজ্জামান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে