স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর চারঘাটে রমজান মাস উপলক্ষে ‘ইসলামী জলসা’ অনুষ্ঠানে প্রধান অতিথি কাকে করা হবে, এ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে বিবাদের জেরে স্থানীয় এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া গ্রামের বাসিন্দান এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য।
নিহত এরশাদ আলী রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী।
আর যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন। এ সময় এক পক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান। আর অপরপক্ষ স্থানীয় এমপি আবু সাঈদ চাঁদকেই প্রধান অতিথি করার পক্ষে ছিলেন। এ সময় দুপক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়।
তিনি আরও জানান, এরপর রাতে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ওই সময় চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন। তারা এরশাদ আলীকে দেখতে পেয়ে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়।
এরশাদ আলীর বাড়ের পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান।
এসআই সিরাজুল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরই পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামে) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলাও হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৭ মিনিট আগে
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। এটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করতে হবে বলেও তাগিদ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠান থেকে দাদির রক্তাক্ত মরদেহ এবং পাশের শস্যক্ষেত থেকে তাঁর নাতনির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই কিশোরীকে।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক বসতবাড়ির ওপর ছিটকে পড়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে