স্ট্রিম ডেস্ক

উত্তেজনা প্রশমন ও সংকট নিরসনে আফগানিস্তানের দেওয়া সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এর আগে আফগানিস্তানে সামরিক অভিযান শুরুর পর আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আলোচনার প্রস্তাব দেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে এই প্রস্তাব দিয়েছিলেন জাবিহুল্লাহ। তাঁর ওই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যম-বিষয়ক মুখপাত্র মোশাররফ জায়দি।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তান-পাকিস্তান সংঘাত নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পাকিস্তানি টেলিভিশনে মোশাররফ জায়দি বলেন, কোনো আলোচনা হবে না। কোনো সংলাপ হবে না। আলোচনার কোনো সুযোগ নেই। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের দায়িত্ব কেবল নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষা করার মধ্যেই সীমাবদ্ধ। আমরা যদি জানি যে কোনো নির্দিষ্ট স্থানে সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের মদদদাতা রয়েছে, তাহলে সেই স্থানে আঘাত হেনে হুমকি নির্মূল করার অস্ত্র আমরা খুঁজে নেব।
জায়দি আরও বলেন, অস্থিতিশীলতা কমানোর দায়িত্ব শুধু আফগানিস্তানের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও। আফগান ভূখণ্ড যাতে সীমান্তের এপাড়ে হামলার জন্য ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলকেও এগিয়ে আসতে হবে।
এদিকে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক পরিচালক (দ্বিতীয়) জাকির জালালি বলেছেন, ‘বৈধ ও দায়িত্বশীল’ সামরিক পদক্ষেপের পাশাপাশি ‘কূটনৈতিক তৎপরতাও’ চলছে। তুরস্ক, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ‘বিস্তারিত’ আলোচনা হয়েছে। ওই আলোচনায় আফগান কর্মকর্তারা তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় তালেবান। এতে পাকিস্তানি দুই সেনা নিহত হন। এর প্রতিক্রিয়ায় প্রকাশ্য যুদ্ধ ঘোষণা দিয়ে গজব লিল-হক নামে অভিযান শুরু করে পাকিস্তান। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় বিমান হামলা চালায় পাকিস্তান।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে