সরাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত
স্ট্রিম সংবাদদাতা

আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় প্রাইভেটকার আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই নারীর দুই নাতিসহ আরও তিনজন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তাঁর ছেলে আমজাদ হোসেন (৪৮)। আহতদের মধ্যে আছেন দুর্ঘটনায় নিহত আমজাদের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫)। আরেকজন একই গ্রামের গ্রামের নিলুফা (৩৬)। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত দুজন ও পুলিশ জানান, সিলেটে এক আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন আমজাদ হোসেন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের প্রাইভেটকারটিকে চাপা দেয়। গাড়িতে থাকা সবাই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদ জানান, আহতরা শঙ্কামুক্ত। তাঁদের মধ্যে একজনের বুকে চাপ লাগায়, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ আরেকজনের কপালে একটু কেটে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দেয়। আহত অবস্থায় তাঁদের সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়।
ওসি জাহাঙ্গীর আলম স্ট্রিমকে জানান, দুর্ঘটনার পরই বাসের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে গা-ঢাকা দিয়েছেন। তাঁদের আটকে চেষ্টা চলছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে