টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চলছে চিকিৎসাকক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে হাতিটিকে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা।১১ জুলাই ২০২৬
ফাঁদে আটকাপড়া সেই বাঘিনী ফিরছে সুন্দরবনে, নজরদারিতে ২০ ক্যামেরাহরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে আহত সেই বাঘিনীকে আবার সুন্দরবনে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী ১২ জুলাই বাগেরহাট চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনে একে অবমুক্ত করা হতে পারে। বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে ২০টি ক্যামেরা বসানোর কথাও জানিয়েছে বন বিভাগ।১০ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরেক ছেলে আহতকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে স্ত্রী ও এক শিশু সন্তানকে গলা কেটে হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরেক সন্তান। গতকাল বুধবার রাত দেড়টার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক বি-৬ এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা আতাসমুল হকের স্ত্রী-সন্তান। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।০৯ জুলাই ২০২৬
চট্টগ্রাম নগরে দেয়াল ধসে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে বাড়ির সীমানা দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর পূর্ব নাসিরাবাদ রহমাননগর আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।০৭ জুলাই ২০২৬
সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ সদস্যসহ আহত ৪নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার এক আসামিকে গ্রেপ্তারে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য ও একজন সোর্স আহত হয়েছেন । এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।০৪ জুলাই ২০২৬
বাইকের গতি কমাতে বলায় পুলিশকে মারধর, ৪ কিশোর আটকচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে কয়েক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।০৪ জুলাই ২০২৬
খুলনায় মোটরসাইকেলে এসে কিশোরীকে গুলিখুলনা নগরের রূপসা বেড়িবাঁধ এলাকায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।০৪ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুজন নিহতব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।২৯ জুন ২০২৬
চকরিয়ায় মাইক্রোবাস ও বাইকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ১কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানৌজা (পেকুয়া-মগনামা) সড়কের মোহাজেরপাড়া প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।২৮ জুন ২০২৬
লালমনিরহাটে আসামির হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহতলালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তার অভিযানে গিয়ে আসামি ও তার সহকারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে থানার এসআই রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।২৭ জুন ২০২৬
কথা-কাটাকাটির জেরে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ আহতরাজশাহী নগরীর বিনোদপুরে একটি রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন পুলিশের এক সদস্য। শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনোদপুর বাজারে এই ঘটনা ঘটে।২০ জুন ২০২৬