স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা থেকে অব্যাহতি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ দাবির সত্যতা পেয়েছে ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ কমিটি। মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর কাছে এই ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পর গত ৯ মার্চ সাইমুম রেজা ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টা পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাইমুম ও ফজলে করিমের আইনজীবী ও সাবেক স্ত্রীর কথোপকথনের দুটি অডিও প্রচার হয়। সেখানে সাইমুম রেজাকে সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা বলতে শোনা যায়।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ফ্যাক্টস-ফাইন্ডিং কমিটি ওই অডিও রেকর্ডের সত্যতা পেয়েছে। সেখানে দুজনের কথোপকথনই রয়েছে। অবশ্য কথা বলার সত্যতা পেলেও কোনো লেনদেন হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে ফ্যাক্টস-ফাইন্ডিং কমিটি।
সাইমুম রেজা পদত্যাগ করলেও তদন্ত থেকে রেহায় পাবেন না জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, তখন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। আশা করছি খুব শিগগির রিপোর্টে সবকিছু বিস্তারিত প্রকাশ পাবে।’
এর আগে ৯ মার্চ রাতেই ঘুষ দাবির অভিযোগ ও অডিওর সত্যতা অস্বীকার করে ফেসবুকে পোস্ট দেন সাইমুম রেজা। তিনি দাবি করেন, এটি একটি মহলের অপপ্রচার।
ওই সময় ফজলে করিমের আইনজীবী রেজওয়ানা ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোলাখুলি কিছু বলেননি। তবে ‘ঘুষ দেওয়া’ নিয়ে দর কষাকষির বিষয়টি অস্বীকারও করেননি।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৮ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে