স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক ইবনে আলী মোহাম্মদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাঁকে প্রক্টর সাইফুদ্দীন আহমদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে মঙ্গলবার ফেসবুক পোস্টে ব্যাখ্যা দেন ডাকসুর এই নেতা।
ছড়িয়ে পড়া স্থিরচিত্রটি একটি ভিডিও থেকে নেওয়া ও কাটছাঁট করা বলে দাবি করেছেন মোসাদ্দিক। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্র দেখে যারা কষ্ট পেয়েছেন, শুরুতেই তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। যারা জেনে-বুঝে কাট করা ছবি নিয়ে অপপ্রচার করছেন, তাদের নিন্দা জানাচ্ছি।
তিনি দাবি করেন, ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কনফারেন্স রুমের। সেখানে উপস্থিত সবাইকে বসতে বলা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি এমন নয় যে শিক্ষক দাঁড়িয়ে ছিলেন আর তারা অসম্মান করে বসে ছিলেন। সংশ্লিষ্ট শিক্ষক নিজেও বসেছিলেন এবং তাদেরও বসার অনুমতি দিয়েছিলেন।
মোসাদ্দিকের দাবি, যে মুহূর্তের ছবি ছড়ানো হয়েছে, ওই সময় প্রক্টর বারবার উপাচার্যের কাছে শিক্ষার্থীদের বার্তা নিয়ে যাচ্ছিলেন এবং আবার উপাচার্যের বার্তা নিয়ে শিক্ষার্থীদের কাছে ফিরছিলেন। আসা-যাওয়ার একপর্যায়ে প্রক্টর দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছিলেন। সেই কথোপকথনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে শুধু তার অংশটি ক্রপ করে প্রচার করা হয়েছে।
ভাইরাল ছবিতে আঙুল তোলার বিষয়ে জানতে চাইলে মোসাদ্দিক স্ট্রিমকে বলেন, এ বিষয়ে তিনি ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন। তবে এ নিয়ে নতুন করে কোনো বক্তব্য দিতে চাননি তিনি।
ফেসবুক পোস্টে মোসাদ্দিক আরও জানান, আগের দিনের হামলার পর তার শরীরে ব্যথা ছিল। এ কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর হয়ে পড়েছিল। তবে কথা বলার সময় তিনি দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছেন বলেও দাবি করেন।
এই বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ মিনিট আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে