স্ট্রিম প্রতিবেদক

একতারার সুর থামিয়ে চিরবিদায় নিয়েছেন সাধক-শিল্পী কানাই দাস বাউল। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাউলসংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। ভারতীয় নির্মাতা রঞ্জন পালিত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কানাই দাস বাউল। গত দুই মাস ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন তিনি। সেই সঙ্গে হাঁপানি ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তাঁর।
ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন কানাই দাস। তবে অন্তর্দৃষ্টি আর সুর দিয়েই অগণিত মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি। তাঁর গাওয়া ভাবসংগীত অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। কানাই দাস বাউলের বিদায়ে ভক্ত-শ্রোতাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’-এ ভূষিত হন কানাই দাস। এ ছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তাঁর আলোচিত বই ‘নাইন লাইভস’-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেছিলেন এই শিল্পীকে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৬ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে