সকালে পুশইনের চেষ্টা, রাতে ফেরত
স্ট্রিম সংবাদদাতাচাঁপাইনবাবগঞ্জ

পুশইনচেষ্টা ব্যর্থ হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া সাতজনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার রাতের কোনো এক সময় তাদের ফিরিয়ে নেওয়া হয়। এর আগে সকালে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ।
শনিবার (২৫ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
তিনি জানান, শুক্রবার সকালে চাড়ালডাংগা সীমান্তের সীমান্ত পিলার ২১৯/২৪-আর এলাকা দিয়ে ৭ পুরুষকে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির টহল দলের তারা আর ঢুকতে পারেননি। তবে শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে তারা অবস্থান করছিল।
আরিফুল ইসলাম মাসুম বলেন, তাদের ধারণা, রাতের কোনো এক সময় বিএসএফ দলটিকে ভারতের ভেতর ফিরিয়ে নিয়েছে।
.png)






