চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর বরাদ্দের প্রতিবাদে ববিতে মানববন্ধন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৫
চাকরির মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর বরাদ্দের প্রতিবাদে ববিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত
চাকরির মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর বরাদ্দের প্রতিবাদে ববিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষায়(ভাইভায়) ৫০ শতাংশ নম্বর রাখার সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা আরও বলেন, সরকারি চাকরির নিয়োগে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর রাখা হলে প্রভাব বিস্তার, স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ বাড়বে। ফলে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার মূল্যায়ন বাড়ানোর দাবি জানান তারা।

জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওয়াহিদুর রহমান বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রস্তাবনা অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নিয়োগপ্রক্রিয়াকে দলীয়করণ ও দুর্নীতির সুযোগ তৈরি করবে। আমরা এ বৈষম্যমূলক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত