স্ট্রিম প্রতিবেদক



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।’ রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি একথা বলেন।
৩ মিনিট আগে
আগানগর ইউনিয়নের বাসিন্দা আবদুল হাকিমের এক হাত ভাঙা৷ কিছুদিন আগে দুর্ঘটনার শিকার হয়ে হাতপাতালে ভর্তি হয়েছেন৷ কিছুটা সুস্থ হওয়ায় বাবা আবদুল হাকিমকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তাঁর ছেলে মোহাম্মদ লিটন৷ একই কেন্দ্রে শাশুড়িকে নিয়ে এসেছেন এক পুত্রবধূ।
১৪ মিনিট আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
২৯ মিনিট আগে
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
২ ঘণ্টা আগে