স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।
নিহতরা হলেন– গোয়ালপাড়া গ্রামের ইসমাইল হোসেন (৭০) ও আব্দুস সালাম (৬০)। তাঁরা ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের অনুসারী।
নিহতের স্বজন, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আছমত আলী ও বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আছমত আলী পাঁচ বিঘার জমিতে একটি সরকারি খাস পুকুর গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে মাছচাষ করছেন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুকুরটি তিন বছরের জন্য লিজ নেন বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক।

সোমবার সকালে আবু বকর সিদ্দিক লোকজন নিয়ে মাছ ধরতে পুকুরে জাল ফেলেন। এ সময় সহযোগীদের নিয়ে আছমত আলী বাঁধা দেন। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রায়গঞ্জ থানার পুলিশ।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল ও সিরাজগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বগুড়ায় ইসমাইল হোসেন ও সিরাজগঞ্জে আব্দুস সালামের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী বলেন, সংঘর্ষের জন্য আওয়ামী লীগের আসমত আলী দায়ী। তিনিই লোকজন নিয়ে এসে প্রথমে হামলা চালান। এতে নিহত দুজনই আমাদের কর্মী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ নেতা আছমত আলীসহ তাঁর সমর্থকরা গা-ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ১১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৮ মিনিট আগে
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। মে মাসে হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) এই সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৮ মিনিট আগে
দেশের অর্থনীতিতে নতুন প্রবৃদ্ধির খাত হিসেবে সৃজনশীল অর্থনীতিকে (ক্রিয়েটিভ ইকোনমি) গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরের (২০২৬-২৭) বাজেটে এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার।
৮ মিনিট আগে
বিএনপি সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতসহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তৃতায় তিনি এ দাবি করেন।
১২ মিনিট আগে