স্ট্রিম প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান সব উন্নয়নকাজের মান যাচাইয়ে নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে হবে। কোনো নিম্নমানের কাজ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে আবার যথাযথভাবে আদায় করে নিতে হবে।
আজ সোমবার (৩০ মার্চ) নগর ভবনে ডিএনসিসির চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও গুণমান নিশ্চিত করার লক্ষ্যে ঠিকাদারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসক এসব কথা বলেন।
প্রশাসক বলেন, ‘‘ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে কার্যকর বোঝাপড়া থাকতে হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই।’’ তিনি জানান, কাজের ক্ষেত্রে অন্য সিটি করপোরেশনের তুলনায় ডিএনসিসিকে অগ্রগামী থাকতে হবে এবং কোনো বৈষম্য করা হবে না। তবে সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে; ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জানানো হয়, ডিএনসিসিতে বর্তমানে ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর আওতায় ২১৫ দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা, ২১৫ দশমিক ১৩ কিলোমিটার নর্দমা এবং ৬৭ দশমিক ৫৯ কিলোমিটার ফুটপাত উন্নয়নের কাজ চলছে। সভায় ঠিকাদাররা তাঁদের সমস্যার কথা তুলে ধরলে ডিএনসিসি কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দেয়।
ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই নতুন কাঠামো ১ জুলাই থেকে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে
দেশের সব রপ্তানিমুখী খাতের জন্য কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণসহ ব্যবসা সহজ করতে একগুচ্ছ প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় এসব সংস্কারের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৬ ঘণ্টা আগে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল আকারের বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ আখ্যা দিয়েছে । প্রতিষ্ঠানটি বলছে, বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং।
৬ ঘণ্টা আগে