স্ট্রিম প্রতিবেদক

নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণের সংস্কৃতি গড়ে তুলতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিজ আঙিনা পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং যত্রতত্র ময়লা না ফেলার মতো অভ্যাস বিস্তারের লক্ষ্যে তারা কাজ করবেন।
আজ (বুধবার) রাজধানীর মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে ‘পরিচ্ছন্ন আঙিনা’ শীর্ষক একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং ‘আছি বাংলাদেশ’ (আমেরিকান অ্যাফোর্ড্যাবল কমিউনিটি হেলথ কেয়ের ইনিশিয়েটিভ)-এর অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মেয়াদ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ছয় মাসব্যাপী কর্মসূচিতে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
নগর ভবনের মিলনায়তনে ‘নিজে বদলাই, ঢাকা বদলাবে’ প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। শহরের প্রতিটি বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন থাকলে পুরো নগরই বাসযোগ্য হয়ে উঠবে।
তিনি আরও বলেন, মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে পুরো নগরের জন্য একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা এবং স্বাস্থ্য সুরক্ষায় ‘আছি বাংলাদেশ’-এর সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
প্রশাসক বলেন, সিটি ইন্সপেক্টরদের মূল কাজ হবে নাগরিকদের সচেতন করা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করা। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর প্রকোপ, বায়ুদূষণ, ধুলাবালি ও জলাবদ্ধতার মতো নগর সমস্যাগুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি জানান, মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে পরিণত করা গেলে পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটির অন্যান্য ওয়ার্ডেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ডিএসসিসির কর্মকর্তারা জানান, মতিঝিল এলাকাকে ১০টি জোনে ভাগ করে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠপর্যায়ে কাজ করবেন। তারা বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
এছাড়াও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা ও পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের ভূমিকা পর্যবেক্ষণ ও জরিপ করবেন। দায়িত্বশীল ও দায়িত্বহীন নাগরিকদের চিহ্নিত করে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রচার করতে সহায়ক ভূমিকা পালন করবে তারা।

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের স্বার্থে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির সম্প্রচার লাইসেন্সসহ আনুষঙ্গিক নথিপত্র তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহফুজুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ৪০ দিনে ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। ১ মে থেকে শুরু হওয়া এই অভিযানে অস্থিতিশীলতা তৈরিতে জড়িত ব্যক্তি, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ বর্তমান অবস্থায় পাস হলে এর মাধ্যমে গঠিত কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নয়, সরকারের কর্তৃত্বাধীন সংস্থা হিসেবে কাজ করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১ ঘণ্টা আগে