স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানির সময় গরুর গুঁতা ও ছুরির আঘাতে শতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
আহত ব্যক্তিদের মধ্যে সিংহভাগই অসাবধানতাবশত নিজের বা সহযোগীর ধারালো চাকুর আঘাতে কেটে গেছে, আর কেউ কেউ ক্ষিপ্ত পশুর গুঁতো বা পায়ের নিচে চাপা পড়ে আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে ৬০ জনের নাম পাওয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজ দুপুরে বলেন, আজ সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কোরবানির পশুসংক্রান্ত দুর্ঘটনায় আহত হয়ে ১০০ জনের বেশি এসেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আহত রোগীর এই সংখ্যা আরও বাড়তে পারে।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, আহতদের সিংহভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কাটার পরিমাণ বা আঘাতের গভীরতা বিবেচনা করে অনেককে ড্রেসিং ও সেলাই দেওয়া হয়েছে। তবে বেশ কিছু রোগীকে বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে (পর্যবেক্ষণে) রাখা হয়েছে। আঘাতের ধরন গুরুতর হলে তাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।

.png)

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের একটি নালা থেকে ১৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানা সংলগ্ন একটি নালা পরিষ্কারের সময় এগুলো পাওয়া যায়।
১৬ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৬১৩ শিশু।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও থাকবেন স্পিকারের বাসভবনে। শনিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে