-97799a-480x270.webp)
মাগুরা শহরে ইঙ্গিতপূর্ণ সাদা-কালো পতাকা টানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহরের শিবরামপুর গ্রামে রাস্তার দুই পাশে বিশেষ ক্যালিগ্রাফিতে কালেমাখচিত এই পতাকা দেখা যায়। যশোর-খুলনা মহাসড়কের সীমাখালি ব্রিজ এলাকাতেও একই ধরনের পতাকা টানানো হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, পতাকাগুলো তাদের নজরে এসেছে। পুলিশকে সতর্ক করা হয়েছে। কারা, কেন এগুলো টানিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ফুটবল বিশ্বকাপের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনা, অলিগলি ছাড়াও বিভিন্ন জেলায় সাদা-কালো পতাকা টানানো হয়। এমনকি অনেক এলাকায় পতাকা নিয়ে শোডাউন ও মোটরসাইকেল শোভাযাত্রা হয়।
সে সময় নিরাপত্তা বিশ্লেষকরা স্ট্রিমকে বিশেষ ক্যালিগ্রাফির সাদা-কালো পতাকার সঙ্গে আল কায়েদা, আইএস, তালেবান, হিজবুত তাহরীরের মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য নিশ্চিত করেছিলেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে, এসব পতাকা সরিয়ে নেওয়া হয়। যাঁরা পতাকা টানানোর আহ্বান জানিয়েছিলেন, তাঁরাও কর্মীদের এই ধরনের হঠকারী কাজ থেকে বিরত থাকতে বলেন।
এরপর আর কোথাও সাদা-কালো পতাকা দেখা যায়নি। হঠাৎ করে বৃহস্পতিবার মাগুরায় সাদা-কালো পতাকা দেখা মিলল। সরেজমিন কাটাখালি বাজার এলাকার ব্রিজে সাদা কাপড়ে কালো রঙে কালেমা লেখা একাধিক পতাকা দেখা যায়। স্থানীয়রা জানান, পতাকাগুলো কয়েকদিন ধরে লাগানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের বাজারের ব্রিজে রাতে সাদা-কালো পতাকা টাঙানো হয়েছে। এই পতাকা নিয়ে নানা বিতর্ক শুনেছি। কারা, কী বার্তা দিতে এসব করছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বের করা উচিত।
বাংলাদেশ জাসদের (শরীফ নুরুল আম্বিয়া) জেলা সভাপতি এটিএম মহব্বত আলী বলেন, ‘কাটাখালি ব্রিজে বেশ কিছু পতাকা দেখেছি। মানুষের মধ্যে এগুলো নিয়ে নানা আলোচনা হচ্ছে। পতাকা টানানোর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা এবং মানুষের আতঙ্ক দূর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি খতিয়ে দেখা উচিত।’
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)








-b88d39-256x144.webp)