স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তের দিকে মিয়ানমার থেকে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।
এর আগে রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় সীমান্তের ওপারে সংঘাতের জেরে ছোঁড়া গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী।’
বাংলাদেশ সরকার এ ধরনের সীমান্তপারের গোলাগুলির জন্য মিয়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ করতে এবং ভবিষ্যতে এমন ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে বলা হয়েছে, মিয়ানমারের কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে; এটি নিশ্চিত করতে হবে।
তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তাঁর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি আহত শিশু ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে