স্ট্রিম প্রতিবেদক

সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। শনিবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে শহীদদের তালিকা নিয়ে প্রশ্ন তুলে আযম খান বলেন, ‘স্বাধীনতার ২৩ দিন পর হঠাৎ করেই কোনো রকমের জরিপ বা তথ্য-উপাত্ত ছাড়া নয় মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কী করে এলো?’
আযম খান আরও বলেন, ‘স্বাধীনতা একবারেই এসেছে। ৯০-এর গণ-আন্দোলন এবং ২৪-এর অভ্যুত্থান গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন; এগুলোকে অবশ্যই সম্মান করতে হবে। তবে এই অর্জনগুলোকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো যাবে না। মুক্তিযুদ্ধের অনন্য মহিমা অক্ষুণ্ন রেখেই আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করব।’
বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও তিনি সকলকে আশ্বস্ত করেন।
এ সময় গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অব্যবস্থাপনায় দুঃখ প্রকাশ করে আযম খান বলেন, ‘একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমাকে জানিয়েছেন, স্বাধীনতা দিবস প্যারেডে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথভাবে বসার ব্যবস্থা ছিল না। আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন, মাত্রই কদিন আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই কারণে আসন বিন্যাস দেখার সময় করতে পারিনি।’
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের স্মৃতিচারণ করেন। তারা পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার অনুরোধ জানান এবং দ্রুত ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে