স্ট্রিম প্রতিবেদক

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘আমরা একটি জিনিস আপনাদেরকে খুব জোরালোভাবে বলতে চাই। এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একদিকে আওয়ামী লীগ একবারে নেই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে।’
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে যাওয়া দল বিএনপি ও তার চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা দেন।
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মমতা ওই পোস্টে লিখেছেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’
মমতা ওই পোস্টে বলেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের ৩টি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। এছাড়া গনভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলাগুলোর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকরা এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপি মনোনীত আবদুল ওয়াদুদ ভূঁঞা, রাঙামাটি-২৯৯ আসনে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বান্দরবান-৩০০ আসনে সাচিং প্রু জেরী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
পার্বত্য চট্টগ্রামের এই তিনটি আসনের গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। খাগড়াছড়ি–২৯৮ আসনে নির্বাচনী এলাকায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি, ‘না’ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি, রাঙামাটি-২৯৯ এ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি এবং বান্দরবান-৩০০ এ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফলাফলে এগিয়ে থাকায় বিএনপিকে বিশেষ অভিনন্দন জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকালে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন বার্তা দেওয়া হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, ‘সুষ্ঠু ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে এবং এই নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপিকে অভিনন্দন।’
আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে চীন জানায়, বেইজিং বাংলাদেশের নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী। নতুন সরকারের সাথে যৌথভাবে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা করছে দেশটি।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
শেয়ার করুন
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। এছাড়া গনভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
গোপালগঞ্জে এই তিনটি আসনের গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। গোপালগঞ্জ-১ নির্বাচনি এলাকায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি, গোপালগঞ্জ-২-এ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি এবং গোপালগঞ্জ-৩- এ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি।
শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছেন, তাঁদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাঁদের নিয়েই আমরা সরকার গঠন করব।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া পাকিস্তানের রাষ্ট্রপতিও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় দুই দেশের শীর্ষ নেতারা বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে একটি নির্ণায়ক বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে পৃথক বার্তায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
শাহবাজ শরিফ তাঁর বার্তায় বলেন, ‘বিএনপিকে বিপুল বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন।’
আসিফ আলি জারদারি বিএনপির এই জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে লেখেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি তাঁর দেশের দৃঢ় সমর্থন রয়েছে।
শেয়ার করুন

সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এই আসনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া গণভোটেও বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সাভার উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটির ২৭৫টি কেন্দ্রে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুল (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভাচ্ছে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের দেওয়া বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আগামীর দিনগুলোতে নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
শেয়ার করুন

ফেনীর সোনাগাজীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ও বগাদানা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের পাইকপাড়া ভোটকেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর চেয়ে মাত্র ২৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। এরপরই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী বগাদানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জাবেদ অভিযোগ করেন, ‘মাত্র ২৫ ভোটে জয়ী হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিএনপির লোকজন আমার বাড়ি ও দোকানে হামলা চালিয়েছে এবং আমার মোটরসাইকেল ভাঙচুর করেছে।’
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, হামলার শিকার হয়েছেন বগাদানা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল হাই। তাঁর বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এছাড়া একই কেন্দ্রের জামায়াতের এজেন্ট আতা উল্লাহর বাবার দোকান, জামায়াত কর্মী নূরে এলাহীর দোকান এবং অপর এজেন্ট মাসুমের দোকানে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্তরা।
এদিকে, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় জামায়াতকর্মী সন্দেহে আব্দুল নামে এক শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা দাবি করছেন, পুরো এলাকায় হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং যেখানেই জামায়াত নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে সেখানেই মারধর করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই হামলায় স্থানীয় বিএনপি নেতা ইউসুফ, তুষার, জাবেদ স্বপন ও রুবেল নেতৃত্ব দিয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা তুষার। তিনি মুঠোফোনে জানান, ‘ঘটনায় আমি জড়িত নই। বহিরাগত কারা এসে এই হামলা করেছে তা আমার জানা নেই।’
অপর অভিযুক্ত বিএনপি নেতা ইউসুফও দাবি করেন, ‘ফলাফল ঘোষণার সময় থেকেই আমি নিজের বাড়িতেই অবস্থান করছি। হামলার বিষয়ে আমি কিছু জানি না।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘হামলা ও ভাঙচুরের বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে একচেটিয়া জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। সংসদীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও এই চার আসনে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। ভোর রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
এই আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্র ও পোস্টাল ভোট মিলিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে ইজ্জত উল্লাহ নির্বাচিত হয়েছেন। এ আসনে গণভোটে ৭৫.৬৪ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে ‘হ্যাঁ’ ভোট ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং না’ ভোট পড়েছে ১ লাখ ২১ হাজার ২৫৬টি।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)
সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ১৬ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই আসনে মোট ৭৩ দশমিক ৭৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং ‘না’ ভোট ৮৬ হাজার ৬১৯টি।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
এই আসনে শেষ হাসি হেসেছেন জামায়াতের মুহা. রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট। এ আসনে গণভোটে ৭০ দশমিক ৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে ‘হ্যাঁ’ ভোট ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
এই আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম। এই আসনে মোট ৬৭ দশমিক ৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং ‘না’ ভোট ৬০ হাজার ৭৭৯টি।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম ৮৫ হাজার ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আবুল খায়ের ভূঁইয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।
লক্ষ্মীপুরের চারটি আসনেই ধানের শীষের এমন একচেটিয়া বিজয়ে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে কিছু স্থানে অনিয়মের অভিযোগ তোলা হলেও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশেই ভোট সম্পন্ন হয়েছে।
শেয়ার করুন

পাবনা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিন্সিপাল ইকবাল হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট। এই আসনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৮৪ শতাংশ।
উল্লেখ্য, শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিশেষ সহকারী।
শেয়ার করুন
খুলনার ছয়টি সংসদীয় আসনের চারটিতে বিএনপি ও দুটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও খুলনা ১, ২, ৪, ৫ ও ৬ আসনের রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার এবং খুলনা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের পৃথকভাবে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, খুলনা-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির আমির এজাজ খান। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। এই আসনে মোট কেন্দ্র ১২০টি। ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। ভোট পড়েছে ২ লাখ ১০ হাজার ৮৯৯টি।
খুলনা-২ আসনে জামায়াতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। এই আসনের ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৪৩ জন।
খুলনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট। এ আসনের ১১৬টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন। ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ২৪৫টি। শতকরা হার ৫৯.৮৪ শতাংশ।
খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওলানা সাখাওয়াত হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট। হেলাল ১৩ হাজার ৬৩২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এ আসনে মোট ১৪৫টি কেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ ভোটার।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে বিএনপির আলি আসগার লবি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আলী আসগার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।
খুলনা-৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের আবুল কালাম আজাদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭২৪ জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী ধানের শীষে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট। মোট ১৫৬ কেন্দ্রে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩২ জন। ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ১৯১টি।
শেয়ার করুন
বগুড়া-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়ছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৮ ভোট।
এছাড়া বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ৪৬ হাজারের বেশি ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।
অন্যদিকে বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।
শেয়ার করুন

ঢাকা-১১ আসনে এনসিপি নেতা এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই আসন থেকে শাপলা কলি প্রতীকে তিনি পয়েছেন মোট ৯৮ হাজার ২০২ ভোট।
অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট।
আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
শেয়ার করুন
সিলেট-১ (সিলেট সদর ও সিটি করপোরেশন) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী মোছা. তাহসিনা রুশদী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী (দেওয়াল ঘড়ি) মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী (খেজুরগাছ) উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।
শেয়ার করুন

নির্বাচনের ফলাফল গণনায় অস্বাভাবিক বিলম্ব এবং ফল পরিবর্তনের অভিযোগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাত প্রায় ৪টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ফলাফল ঘোষণা কার্যক্রম অস্বাভাবিকভাবে বিলম্ব করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা তথ্য পরিবর্তন করেছেন।
জুবায়ের বলেন, ‘জনগণের দেওয়া মতামত ও ভোটাধিকার যদি কোনো চক্রান্তের মাধ্যমে ম্যানিপুলেশন করা হয়, তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব।’ তবে তিনি জানান, জনগণের যেকোনো মতামতকে তাঁরা শ্রদ্ধা করেন; কিন্তু সেই রায় নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।
জাতির অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে জামায়াত নেতা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন দেশবাসী দেখেছে। বর্তমান নির্বাচন কমিশন যেন অতীতের মতো বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি না করে, সেই প্রত্যাশার কথা জানান তিনি।
জুবায়ের আরও বলেন, ‘ফ্যাসিবাদ কায়েমের জন্য বিভিন্ন কলাকৌশল গ্রহণ করা হচ্ছে। যদি জনতার রায় নিয়ে পুরোনো পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তবে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।’
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্যের পরই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে বলে জানান তিনি।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেন তিনি।
রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন তিনি। মামুনুল দাবি করেন, ব্যালট পেপারের বিন্যাসের ত্রুটির কারণে তাঁর হাজার হাজার ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে।
মামুনুল হক বলেন, ‘আমার আসনে ৯ জন প্রার্থী ছিলেন। ব্যালটের বাম দিকে ৫ জন এবং ডান দিকে ৪ জন প্রার্থীর নাম ছিল। আমার নাম ছিল বাম দিকের সবার নিচে। পাশের ঘর খালি থাকায় অনেক ভোটার ভুলবশত সেখানে সিল দিয়েছেন। সেই ব্যালটগুলো অন্যায়ভাবে বাতিল করা হচ্ছে।’
মামুনুল হক আরও অভিযোগ করেন, ঢাকা-৮ আসনেও একই ঘটনা ঘটলেও সেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ভোটগুলো বৈধ ধরা হয়েছে। মামুনুল হকের দাবি, এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রে তাঁর ১ হাজার ২০০ ভোট বাতিল হয়েছে এবং সব কেন্দ্র মিলিয়ে এই সংখ্যা ৩ হাজারে পৌঁছাবে। দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে তিনি এর প্রতিকার চান।
মামুনুল হক দাবি করেন, তাঁর বাতিল করা ৩ হাজার ভোট বৈধ হিসেবে গণ্য করা হলে তিনি এই আসনে জয়ী হবেন। এর আগে রাত ২টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেলে তাঁকে নির্বাচন কমিশন অফিসে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
শেয়ার করুন
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৫০ হাজার ৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।
বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট।
বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান ভূইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।
বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট।
বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহমুদুন্নবী পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট।
শেয়ার করুন
হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (রিকসা) সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী জিকে গউছ বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
শেয়ার করুন
মাদারীপুর-১ আসনে বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা (রিকশা প্রতীক), মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া ও মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে গাজীপুর-১, ২, ৩ ও ৫ আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা। শুধু গাজীপুর-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী।
গাজীপুর-১ আসনে বিএনপির মজিবুর রহমান, গাজীপুর-২ আসনে এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে এস এম রফিকুল ইসলাম ও গাজীপুর-৫ আসনে এ কে এম ফজলুল হক মিলন জয় পেয়েছেন। আর গাজীপুর-৪ জয়ী হয়েছেন জামায়াতের সালাহউদ্দীন আইউবী।
শেয়ার করুন
ঢাকা-১ আসনে বিএনপির আবু আশফাক বিজয়ী
ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবু আশফাক বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।
ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান বিজয়ী
ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।
ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন বিজয়ী
ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।
ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন বিজয়ী
ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৭৮ হাজার ১৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।
ঢাকা-১৩ আসনে বিএনপির ববি হাজ্জাজ বিজয়ী
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৯০ হাজার ৬০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দল সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।
ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বিজয়ী
ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট।
ঢাকা-১৭ আসনে বিএনপির তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) এস এম খলিলুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
ঢাকা-১৮ আসনে বিএনপির এস, এম, জাহাঙ্গীর হোসেন বিজয়ী
ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস, এম, জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৪৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী (শাপলা কলি) আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।
ঢাকা-২০ আসনে বিএনপির তমিজ উদ্দিন বিজয়ী
ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী (জাতীয় নাগরিক পার্টি) ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।
ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস বিজয়ী
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মো. সালাউদ্দিন বিজয়ী
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী (শাপলা কলি) দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি এগিয়ে থাকায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের এই রায় তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের পর গভীর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এই প্রতিক্রিয়া জানান। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর এই বিজয়কে তিনি ‘বাংলাদেশের বিজয়’ হিসেবে অভিহিত করেন।
দেশবাসীর উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য সঠিকভাবে কাজ করতে পারি।’
ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতা-কর্মীকে, যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।’
মির্জা ফখরুল দলের চেয়ারম্যান তারেক রহমানসহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসী নির্বিশেষে সকল ধর্ম ও বর্ণের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংকটকালীন সময়ে পাশে থাকার জন্য তাঁর পরিবার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশের সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এরূপ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সরকার প্রার্থনার সিদ্ধান্ত নিয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় সুবিধামতো সময়ে স্ব-স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হলো।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার আশা করছে, সকল ধর্মের মানুষ এই প্রার্থনায় অংশ নিয়ে দেশের শান্তি ও অগ্রগতির জন্য দোয়া করবেন।
শেয়ার করুন

ঝিনাইদহ-৩ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা মতিয়ার রহমান বিজয়ী
ঝিনাইদহ-৩ (ঝিনাইদহ জেলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মতিয়ার রহমান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৭২ হাজার ৪৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) মেহেদি হাসান রনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮২ ভোট।
শেয়ার করুন

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ জেলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মোঃ আবু বকর বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ২২ হাজার ৫০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) মো. আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৯৪ ভোট।
শেয়ার করুন

বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
শেয়ার করুন

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি আসনটিতে বিএনপির প্রার্থী হারলেও জয় পেয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা দলটিরই ‘বিদ্রোহী’ প্রার্থী।
বেসরকারি হিসাব মতে, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবাল ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে শরীফুল আলম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শেয়ার করুন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
শেয়ার করুন

ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালিব বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কাপপিরিচ) সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট।
শেয়ার করুন

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের মো. আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট।
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৬২ আসনে জয় পেয়েছে। তাদের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী হয়েছেন।
জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ৩১টি আসনে বিজয়ী হয়েছেন। তাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্রসহ অন্যান্য দলের ৪জন বিজয়ী হয়েছেন।
শেয়ার করুন
যশোরে ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুধু সদর আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী।
দাঁড়িপাল্লা প্রতীকে যশোর-১ (শার্শা উপজেলা) আসনে জয় পেয়েছেন মাওলানা আজিজুর রহমান, যশোর-২ (চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলা) আসনে ডা. মোসলেহ উদ্দিন, যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনে গোলাম রছুল জয়ী, যশোর-৫ (মনিরামপুর উপজেলা) আসনে গাজী এনামুল হক, যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনে মুক্তার আলী।
অন্যদিকে, যশোর-৩ (বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম জয়ী হয়েছেন।
শেয়ার করুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি আসনেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তারা হলেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর আসনে) আসনে গাজী নজরুল ইসলাম।
শেয়ার করুন

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ১১ নির্বাচনী জোটের বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী (রিকসা) মাওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।
শেয়ার করুন

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন জয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৯০৩। এ আসনের পোস্টাল ব্যালটের ভোটের ফলাফল এখনও পাওয়া যায়নি।
শেয়ার করুন

সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল মালিক বিজয়ী হয়েছেন। মো. আবদুল মালিক ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে ৭২ হাজার ৪০৯টি ভোট পেয়েছেন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪২ হাজার ৯৩৬টি।
শেয়ার করুন

নির্বাচন কমিশন লুকোচুরিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে পারফেক্ট বলব না। পারফেক্ট কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার মঞ্চে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১২ কোটি ভোটারের দেশ। তাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। আমরা সবার কাছে কৃতজ্ঞ।
নাসির উদ্দিন বলেন, অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই। অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনে কাজ করেছে। যেহেতু এখানে গণভোট ও পোস্টাল ব্যালট রয়েছে, সেজন্য গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। লুকোচুরিতে বিশ্বাস করি না। আমাদের চেষ্টা সার্থক হয়েছে। আমরা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।
শেয়ার করুন

যশোর-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার রাতে ১৯০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট। অমিত বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামের ছেলে।
এই আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১২৯ ভোট।
শেয়ার করুন

নেত্রকোনা-৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ২৫২ ভোট। মোট ৮২ কেন্দ্রের ফলাফলে মাছুম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৮ হাজার ৬৮৫ ভোট। তাদের ব্যবধান ২ হাজার ৫৬৭।
শেয়ার করুন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আসনের মোট ১১৬ কেন্দ্রের ফলাফলে শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট।
হাসনাত আবদুল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। অবশ্য ভোট চলাকালীন জসীম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
শেয়ার করুন

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির মো. আসাদুজ্জামান। ধানের শীষের এই প্রার্থী মোট ১১৭ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ২১।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই আসনে শান্তিপূর্ণ ভোট হয়। বিএনপি-জামায়াতের প্রার্থী ছাড়াও নির্বাচনে অংশ নেন জাতীয় পার্টির মনিকা আলম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতিয়ার রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সহিদুল এনাম পল্লব মিয়া।
শেয়ার করুন