অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ। নেপালের উত্তর-মধ্যাংশে হিমালয় পর্বতমালায় এর অবস্থান। অন্নপূর্ণার পর্বতগুলোর মধ্যে ১৩টির উচ্চতা ৭ হাজার মিটারের অধিক। আর অন্নপূর্ণা ১ এর উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। এ ছাড়া এই পর্বতশৃঙ্গে ৬০০০ মিটারের অধিক আরো ১৬টি পর্বত রয়েছে।
অন্নপূর্ণা-১ পৃথিবীর দশম উচ্চতম পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে পর্ববটির উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। নেপালের উত্তর-মধ্যাংশে হিমালয় পর্বতমালায় অবস্থিত পর্বতটি ট্রেকিং-এর জন্য বিশ্বখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রেকাররা এই অঞ্চলে ট্রেকিং করতে আসেন।
তবে পর্বতারোহণের দিক থেকে পৃথিবীর সবচেয়ে কঠিন পর্বতগুলোর একটি অন্নপূর্ণা। পর্বতারোহীদের মতে, অন্নপূর্ণা ১-এর দক্ষিণ পাশ দিয়ে আরোহণ সবচেয়ে কঠিন। ২০২৫ সালের ৭ এপ্রিল সকালে পর্বত জয় করেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। পর্বতের চূড়ায় ওড়ান বাংলাদেশের পতাকা। পৃথিবীর কঠিনতম এই পর্বত আরোহণের সময় ছবিগুলো তিনিই তুলেছেন।
বাবর আলী

.png)

এখন পাটের মৌসুম। পাট কাটা এবং আঁশ তোলার উপযুক্ত সময় আষাঢ় থেকে ভাদ্র মাস (মূলত জুলাই থেকে সেপ্টেম্বর)। রাজবাড়ীর পাঁচটি উপজেলায় কৃষকেরা পাটখেত থেকে কেটে জাগ দেওয়ার পর ধুয়ে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
০৬ আগস্ট ২০২৬
বাতাসে নোনা জলের গন্ধ। সাগরে রুপালি ইলিশের হাতছানি। শুরু হয়ে গেছে ইলিশের ভরা মৌসুম। জেলেপল্লিগুলোতে লেগেছে উৎসবের হাওয়া। চট্টগ্রামের ফিসারিজ ঘাটে পা রাখলেই এখন চোখে পড়ে জেলেদের কর্মযজ্ঞ। ঘাটের ধারে সারি সারি নোঙর করা ট্রলার আর নৌকা।
২৯ জুলাই ২০২৬
নদীর নাম সন্ধ্যা। নদীর বুকজুড়ে সারি সারি নৌকা। কোথাও গাছের গুঁড়ির স্তুপ, কোথাও সদ্য কাটা সেগুনের গন্ধ, কোথাও আবার কাঠে ঠকঠক হাতুড়ির শব্দ। সন্ধ্যা নদীর জল এখানে শুধু স্রোত বয়ে নেয় না, বহন করছে শত বছরের বাণিজ্য।
২৬ জুলাই ২০২৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন।
২৩ জুলাই ২০২৬