স্ট্রিম সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরের দিকে উপজেলার আমঝোল এলাকার বনচৌকি সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খাদেমুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বিএসএফের গুলিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
প্রতিবেশীদের দাবি, খাদেমুল মাছ শিকার করতে সীমান্তবর্তী নদীর পাড়ে গিয়েছিলেন। এ সময় বিএসএফের চালানো গুলিতে তিনি প্রথমে আহত, পরে মারা যান। তারা বিএসএফের এমন কাজের তীব্র নিন্দা জানান।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬-এস সংলগ্ন এলাকায় যান। তাঁরা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
এদিকে খাদেমুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন তাঁর সহযোগীরা। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার তাঁকে রংপুরের নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন স্বজনরা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে যুবক নিহতের ঘটনায় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে