স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের খরা কাটতে শুরু করেছে। ২০২৫ সালে ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বা সরাসরি বিদেশি বিনিয়োগ ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট এফডিআই প্রবাহ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৪ সালে যা ছিল ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে পুনঃবিনিয়োগকৃত আয় এবং আন্তঃকোম্পানি ঋণ। ২০২৪ সালের ১০৩ দশমিক ৭৯ মিলিয়ন ডলার পুনঃবিনিয়োগকৃত আয় এক লাফে ৪৩৪ দশমিক ১০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৩১৮ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে আন্তঃকোম্পানি ঋণ ২৫ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে ৭৮১ দশমিক ৬৮ মিলিয়ন ডলার হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিকভাবে কমলেও বাংলাদেশে ইক্যুইটি মূলধন প্রবাহ বেড়েছে। ২০২৪ সালের ৫৪৪ দশমিক ৬৪ মিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে ৫৫৪ দশমিক ৬৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রতিবেদনে বাংলাদেশের এফডিআই প্রবাহ বৃদ্ধিকে ‘অর্থনৈতিক পুনরুদ্ধার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি বলেছে, বৈদেশিক মুদ্রা সংকট, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা এবং অভ্যন্তরীণ অনিশ্চয়তার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশে বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত রয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দেশের নিট এফডিআই প্রবাহে ৩৯ দশমিক ৩৬ শতাংশ প্রবৃদ্ধি একটি ইতিবাচক সংকেত। সম্ভাবনার তুলনায় বিনিয়োগের পরিমাণ এখনও কম হলেও প্রবৃদ্ধির ধারা গুরুত্বপূর্ণ।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৭ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৮ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১ দিন আগে