স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে হাসাদাহ বাজারে এই ঘটনায় এমপির শ্যালক ও তাঁর গাড়িচালক আহত হয়েছেন।
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরের শ্বশুরবাড়ি যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন। হামলায় জড়িত হিসেবে হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তাঁর দুই ছেলে শাহরিয়ার এবং রিমনের নাম উঠে এসেছে।
আহত আবু বক্কর জানান, এমপি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তাঁর বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে অন্য একটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। হাসাদাহ বাজারে একটি ইজিবাইক তাঁদের গাড়িটি গতিরোধ করে। কয়েকবার হর্ন দেওয়ার পরও সেটি না সরানোয় চালক নিচে নেমে কথা বলেন। পরে ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করলেও হঠাৎ বিপরীত দিক থেকে আসা কয়েকজন ব্যক্তি হামলা চালায়। আবু বক্কর নিজেকে এমপির শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে গালিগালাজ করেন।
খবর পেয়ে জীবননগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। সেখানে ঘটনাটি কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে