স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে মব কালচার আর থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এমনভাবে নিয়োজিত করব যাতে দেশে মব কালচার আর না থাকে; আমরা তা অবশ্যই প্রতিষ্ঠা করব। অপরাধ একেবারে শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়। তবে আমরা পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে সব রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটি দৃষ্টান্ত হয়ে থাকে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমরা পরিস্থিতি সমুন্নত রাখতে সচেষ্ট হয়েছি। যে অবস্থা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, বর্তমান প্রেক্ষাপটে এর চেয়ে বেশি কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে নৈতিকভাবে উজ্জীবিত (মোরালি মোটিভেট) করার চেষ্টা করছি।
বক্তব্যের শেষে দেশের স্বার্থে বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
২৩ মিনিট আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
২ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে