দেশে জঙ্গিবাদী তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীদেশে কোনো জঙ্গিবাদী তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সারা দেশে কালেমাখচিত পতাকা ছড়িয়ে দেওয়ার পেছনে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।১৬ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রীশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনের সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়, এমন কিছু মহলও এই আন্দোলনে সক্রিয় আছে বলে দাবি করেন তিনি।১৬ জুলাই ২০২৬
শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করা হবে। আপিলের সুযোগ থাকলে তা আইন-আদালতই নির্ধারণ করবে।১৫ জুলাই ২০২৬
পাচার ও চোরাকারবার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রীসংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানবপাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।১৫ জুলাই ২০২৬
১৩ কোটির মডেল মসজিদ ২১ কোটি হলো কীভাবে, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরবিগত সরকারের আমলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে প্রাক্কলিত ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, পুলিশ প্রশিক্ষণে সহযোগিতায় জোরবাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নিউইয়র্কে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।০৮ জুলাই ২০২৬
জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের ভূমিকা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরজাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের আন্ডার সেক্রেটারি-জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।০৭ জুলাই ২০২৬
জাতিসংঘের ‘কপস’ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিজাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস ২০২৬’-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে।০৫ জুলাই ২০২৬
জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা কাম্য নয়, এই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।০৪ জুলাই ২০২৬
ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা সহজ করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসা ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা প্রক্রিয়া সহজ করার বিশেষ সহযোগিতা চেয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান।০২ জুলাই ২০২৬
জামায়াতের ইশতেহারে ইসলামের প্রতিফলন নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীজামায়াতে ইসলামীর নামের সঙ্গে ইসলাম থাকলেও তাদের রাজনৈতিক ইশতেহারে এর কোনো বাস্তব প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এই মন্তব্য করেন।২৮ জুন ২০২৬