জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

আলোচনা সভায় ফিরোজ আহমেদ

‘বদরুদ্দীন উমরের চোখে গণঅভ্যুত্থান ছিল বিপ্লবের প্রধান রূপ’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২২: ৪৬
আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ। স্ট্রিম ছবি

বাংলাদেশের বিশেষ ভূ-রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় চীন কিংবা ভিয়েতনামের মতো দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ সম্ভব নয়। এ কারণেই শ্রমিক, কৃষকের গণঅভ্যুত্থানের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা দখলের কথা বলেছিলেন বদরুদ্দীন উমর।

শুক্রবার (১৩ মার্চ) বাংলা একাডেমিতে ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে অমর একুশে বইমেলা-২০২৬ এর এক আলোচনা সভায় এই অভিমত দেন অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ।

তিনি বলেন, ষাটের দশকে এ দেশের কমিউনিস্ট আন্দোলন যখন ‘মস্কোপন্থী সংশোধনবাদ’ এবং ‘পিকিংপন্থী হঠকারিতা বা সন্ত্রাসবাদে’ বিভক্ত ছিল, তখন বদরুদ্দীন উমর এক ভিন্ন পথের দিশা দেন। চারু মজুমদার বা আব্দুল হকের অনুসৃত শ্রেণি শত্রু খতম বা গোপন সশস্ত্র যুদ্ধের বিপরীতে তিনি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণঅভ্যুত্থানকে বিপ্লবের প্রধান রূপ হিসেবে চিহ্নিত করেন।

ফিরোজ আহমেদ বলেন, সম্প্রতি বদরুদ্দিন উমরের দীর্ঘ রাজনৈতিক জীবন ও চিন্তার আলোচনায় দুটি প্রধান দিক বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। একটি বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের পথ হিসেবে গণঅভ্যুত্থান তত্ত্বের নির্মাণ; আরেকটি জাতীয় মুক্তির অসম্পূর্ণতাকে চিহ্নিত করে জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ডাক।

তিনি বলেন, বদরুদ্দীন উমর লক্ষ্য করেন– বাংলাদেশে বারবার সফল গণঅভ্যুত্থান ঘটলেও বিপ্লব সফল হয়নি। এর কারণ হিসেবে তিনি একটি বিপ্লবী রাজনৈতিক নেতৃত্ব বা ক্যাডারভিত্তিক পার্টির অনুপস্থিতিকে দায়ী করেছেন। উমরের মতে, সুযোগ্য নেতৃত্বের অভাবে গণঅভ্যুত্থান বড়জোর সরকার পরিবর্তন করতে পারে বা রাষ্ট্রকে কিছু দাবি মানতে বাধ্য করতে পারে। কিন্তু বিদ্যমান শোষক শ্রেণির রাষ্ট্রকাঠামো উচ্ছেদ করতে পারে না।

বদরুদ্দীন উমর কোনো দিন জাতীয়তাবাদী সংকীর্ণতার খপ্পরে পড়েননি উল্লেখ করে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘বদরুদ্দীন উমর জাতীয়তাবাদী তত্ত্বায়নে এবং অভিশায়ে ভূমিকা রাখলেও তিনি কিন্তু নিজে জাতীয়তাবাদী হননি। অর্থাৎ একটা আকাঙ্ক্ষা, একটা তত্ত্বায়ন, নানা ধরনের সামষ্টিক, মনস্তাত্বিক এবং অপরাপর ভাবদর্শী কথামালা তৈরি করার মধ্য দিয়ে বিপুল মানুষকে একাকার করার ব্যাপারে বদরুদ্দীন উমর সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন।’

তিনি আরও বলেন, বাংলাদেশে বুদ্ধিজীবীতা এবং তত্ত্ব চর্চার যে আধুনিক যুগ ছিল, যে মার্ক্সবাদী ঘরনা ছিল, এই পুরো ব্যাপারটার একজন অন্যতম প্রধান চরিত্র হিসেবে আমরা তাঁকে ব্যাখা করতে পারি।

সভায় সাহিত্যিক ও শিক্ষক সুমন রহমান উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত