স্ট্রিম প্রতিবেদক

পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও সেগুলো অনলাইনে প্রচারের অভিযোগে পার্বত্য জেলা বান্দরবান থেকে এক যুগলকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোরে বান্দরবান জেলা শহরের মধ্যমপাড়ার একটি বাড়ি থেকে ওই যুগলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, গ্রেপ্তারকৃতরা আজিম ও বৃষ্টি নামে পরিচিত।
সিআইডির কর্মকর্তারা জানান, চলতি মাসেই আজিম ও বৃষ্টি বান্দরবানের ওই আলিশান বাড়িতে উঠেছিলেন। সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এ আজিম ও বৃষ্টির পর্নো ভিডিও তৈরি ও প্রচারের খবর প্রকাশ হয়। কীভাবে এই যুগল বৈশ্বিক পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন সেসব তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে।
অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরিতে নতুনদের নিয়োগের প্রচারও চালিয়েছেন তাঁরা।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, বিতরণ বা সংরক্ষণ ফৌজদারি অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৯ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে