স্ট্রিম সংবাদদাতা

মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন জটিল রোগ থেকে মুক্তি পেয়েছিলেন জার্মানির হোমিও ওষুধে। সেই থেকে জার্মানির ভক্ত তিনি।
ভালোবাসা থেকে ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপে ১০ শতক জমি বিক্রি করে তৈরি করেছিলেন জার্মানির সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ পতাকা। প্রতি বিশ্বকাপে বাড়াতে বাড়াতে এবার তা পৌঁছেছে সাড়ে ৭ কিলোমিটারে।
বুধবার (১০ জুন) মাগুরা সদরের নিশ্চিতপুর গ্রামের স্কুল মাঠে সেই পতাকা প্রদর্শন করা হয়।

আমজাদ হোসেন জানান, পতাকা তৈরিতে এখন পর্যন্ত তার ৫ লাখ টাকা খরচ হয়েছে। জমি বিক্রি করে ওই টাকা সংগ্রহ করেছেন। ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জেতার পর পতাকা দেখতে তার গ্রামে গিয়েছিলেন বাংলাদেশে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্ডিন্দপন ফার্সি ওয়েহে। এ সময় তাঁকে জার্মান ফ্যান ক্লাবের সদস্য করে নেওয়া হয়। এ ছাড়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাগুরা স্টেডিয়ামে আমজাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
আমজাদ হোসেন আরও জানান, কৃতজ্ঞতা থেকেই জার্মানির ভক্ত তিনি। এবার বিশ্বকাপে জার্মানি বিজয়ী হলে ২০৩০ সালে কমপক্ষে ২০ কিলোমিটারের পতাকা তৈরি করবেন। দেশি-বিদেশি ভক্তদের উৎসাহে তিনি এ পর্যন্ত এসেছেন। সবার সহযোগিতায় আরও এগিয়ে যেতে চান।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৭ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে