রাবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে রাকসুর ২৪ ঘণ্টার আল্টিমেটামরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে অপসারণের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে ডিজিটাল রূপান্তর সম্ভব নয়: ফয়েজ আহমদ তৈয়্যবতথ্যপ্রযুক্তিখাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য সরকারের ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই) প্রকল্পে একটি বিশেষ আইসিটিসি সেল খোলা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
গুচ্ছে ৫ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করতে ইউজিসির সভা, অংশ নেয়নি জবিগুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয়কে আবারও যুক্ত করতে সভা ডেকেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ সোমবার ইউজিসির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ওই সভায় অংশ নেয়নি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
প্লট-ফ্ল্যাট হস্তান্তর ও নামজারিতে অনুমোদন প্রথা বাতিল করল গণপূর্ত মন্ত্রণালয়আবাসিক প্লট ও ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে লিজদাতা কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সরকার। সেবা সহজ করার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাত দফা নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে এখন থেকে এসব সেবার জন্য আর কর্তৃপক্ষের দপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না।
সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারবেতন গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সরকারের সঙ্গে শিক্ষক নেতাদের এক বৈঠকে দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেওয়ার পর এ সিদ্ধান্ত আসে।
হাইকোর্টের রুলপ্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনটি কেন বেআইনি, অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১১ কোটি টাকার অবৈধ সম্পদবেনজীর আহমেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকেরদুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি ৪ লক্ষ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আবারও দলীয় কর্মী নিহতমুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ২ নভেম্বর রাতেও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে খুন হন মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি গ্রামের বিএনপির কর্মী তুহিন দেওয়ান। আজ সোমবার নিহত হন একই সঙ্গে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের বিএনপি কর্মী আরিফ মীর।
ট্রাইব্যুনালে আবু সাঈদের বন্ধু আকিবআত্মসমর্পণের মতো দুই হাত তুলে দাঁড়িয়েছিলেন সাঈদ, তবু গুলি করে পুলিশজুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় আদালতপাড়াসহ গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিচারপতিদের বাসভবনসহ সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কাকরাইলে গির্জা ও স্কুলে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তাররাজধানীতে সাম্প্রতিক কয়েকটি ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করবে: রিজওয়ানা হাসানআসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ সরকার বা অন্য কোনো অশুভ শক্তি যদি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে সরকার তার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জুলাই আন্দোলনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার: সাক্ষীরামপুরায় ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগ এবং চাইনিজ রাইফেল দিয়ে হাঁটু গেড়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দিয়েছেন পুলিশের দুই সদস্য।
জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাজুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণাকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুলঅতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। আর অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই। আজ (সোমবার) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।
বাস পোড়ানোর ঘটনায় মামলা, তদন্তে পুলিশের একাধিক টিমরাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কর্মসূচির সঙ্গে এ ঘটনার কোনো যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।